ডিআরইউ নির্বাচন মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
সাংবাদিকদের বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় চার ডজন প্রার্থী। পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর প্রার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন। মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। আর বাকী দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ। আর সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, মসিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।
এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন চারজন। তারা হলেন- আবুল বাশার নুরু, আতিকুর রহমান, ওসমান গণি বাবুল, রাশেদুল হক। দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সম্পাদকীয় ৯টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন করে মোট ১৮ জন প্রার্থী। এদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে লড়ছেন মঈনুল আহসান ও শাহনাজ শারমীন। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম এ কালাম ও শাহ আলম নূর। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাওসার আজম ও রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হলেন জান্নাতুল ফেরদৌস পান্না ও তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের বিপরীতে প্রার্থী কামাল উদ্দিন সুমন ও এম. উমর ফারুক, ক্রীড়া সম্পাদক পদের বিপরীতে প্রার্থী মাসুদা লিসা ও মো. কবিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাদিয়া শারমিন ও সায়ীদ আবদুল মালিক, কল্যাণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর কিরণ ও কামরুজ্জামান বাবলু।
এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তালিকা অনুযায়ী তারা হলেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, মহসিন বেপারী, মো. আল-আমিন, মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ), মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এসকে রেজা পারভেজ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা।
সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই ভোটগ্রহণ চলবে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



