ডিএনসিসির ৫৪ ওয়ার্ডেই হবে হলিডে মার্কেট
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আমরা পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের রাস্তায় হলিডে মার্কেট শুরু করেছি। এখানে পাইলট প্রকল্প সফল হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করব। খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে।
শুক্রবার (১৩ জানুয়ারি) আগারগাঁওয়ে ডিএনসিসি–ঐক্য হলিডে মার্কেট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, বিশ্বের উন্নত দেশের অনেক শহরে দেখেছি হলিডে মার্কেট, সন্ধ্যাকালীন মার্কেট বসে। উন্নত দেশের মতো আমাদের দেশেও হলিডে মার্কেট করার উদ্যোগ নিয়েছি। এই হলিডে মার্কেটে কম দামে ভালো পণ্য পাওয়া যাবে। এখানে মূলত এসএমই উদ্যোক্তারা দোকান নিয়েছেন। তারা নিজেদের তৈরি করা পণ্য এখানে সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করছেন। তাদের মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী নেই। ফলে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি হবে।
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা বাস্তবায়নে ডিএনসিসি কাজ শুরু করেছে— উল্লেখ করে তিনি বলেন, দ্রুতই শুরু হবে আমাদের অন স্ট্রিট স্মার্ট পার্কিং ব্যবস্থা। আমার নির্বাচনের ইশতেহার অনুযায়ী ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি। মিরপুর ১০ নম্বরে হকারদের জন্য পাইলট প্রকল্প চলছে। সপ্তাহে পাঁচ দিন নির্দিষ্ট হকাররা বিকেল ৪টার পর থেকে ফুটপাতে বসবে। অন্য সময় ফুটপাতে কোনো হকার বসতে পারবে না। হলিডে মার্কেট শুরু হলো। ইভিনিং মার্কেটেরও পরিকল্পনা আছে আমাদের।
আয়োজকরা জানান, আগারগাঁও সড়কের দুই পাশে ৫০টি করে মোট ১০০টি স্টল রয়েছে। হলিডে মার্কেটে সাংস্কৃতিক আয়োজনসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও রাখা হবে। হলিডে মার্কেটে স্টল বরাদ্দ পেতে নির্ধারিত নম্বরে (০৯৬৭৮৩৬৬৬৬৬) যোগাযোগ করতে উদ্যোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএনসিসি। এছাড়াও ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট নামে ফেসবুক পেজেও যোগাযোগ করে স্টল বরাদ্দ নেওয়া যাবে।
হলিডে মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় কাউন্সিলররা।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?











