ডু অর ডাই ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে গেলে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
টসের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড বলেছেন, ‘আমাদের সামর্থ্য আছে কিন্তু ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। দুইটা বদল এসেছে আমাদের দলে। সিমন্স নেই, অভিষেক হচ্ছে রস্টন চেজের। দলে জেসন হোল্ডারও ফিরেছে। গেইল ইনিংস উদ্বোধন করবে।’
বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমরা আগে বোলিং করবো। তাদের বড় ব্যাটিং অর্ডার আছে। আমরা তাদের অল্পতে আটকে সেটা তাড়া করতে চাই। নুরুল ও নাসুম খেলবে না।’
স্কটল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভে পৌঁছায় টাইগাররা। এই পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছেও হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের একাদশে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ইনজুরির কারণে নুরুল হাসান সোহানের না থাকা নিশ্চিত হয়েছিল আগেই। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদও। তাদের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, ক্রিস গেইল, রসটন চেজ, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, রবি রামপল
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি





