ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২১:৫৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৭৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০১ পিএম, ৩ আগস্ট ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৭ জন। এ নিয়ে দেশে বর্তমানে ৩৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসাধীন। এসমেয়ের মধ্যে কেউ মারা যাননি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন ৭৭ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ জন। এরমধ্যে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন।

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি ৩৩৩ জন ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫৮ জন আর ঢাকার বাইরে চিকিৎসাধীন ৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ৮৮৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন।

এসময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪২০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১৫৮ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৬৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮৬ জন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া