ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:৫০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ৩৯৫ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১৩ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে আরও ৩৯৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ৩৯৫ জনের মধ্যে ঢাকায় ২৯৪ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৭১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী ১০ হাজার ২৩২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৮৮১ জন। আর মৃত্যু হয়েছে ৪০ জনের।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।