ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ১৬:৫২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার

ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, ৩৫৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৩৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া ৩৫৩ জনের মধ্যে ঢাকায় ২৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে এক হাজার ২১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৯৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৩১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা নয় হাজার ৪৪৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা সাত হাজার ৫৩৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সর্বমোট সংখ্যা এক হাজার ৯১১ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।