ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:২৩:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ডেঙ্গুতে এবার প্রাণ গেল নারী পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৭ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না। প্রাণঘাতি এই রোগ একের পর এক কেড়ে নিচ্ছে প্রাণ। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে পুলিশের একজন নারী উপপরিদর্শকের (এসআই) নাম। তার নাম কোহিনুর আক্তার নিলা।

বুধবার রাত সোয়া একটার দিকে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত কোহিনূর।

কোহিনুরের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে।

মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা বলেন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত নয়টায় কোহিনুরকে গুরুতর অবস্থায় হাসপাতালটিতে আনা হয়। এরপর থেকে থেকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বুধবার রাত সোয়া একটার দিকে মারা যান তিনি।

-জেডসি