ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ১:১৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় মারা গেছে ৮ জন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ৮ জন মারা গেছেন। এদের মধ্যে ঢাকা সিটিতে ৫ জন ও ঢাকার বাইরে ৩ জন।  আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ৪২৯ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৩০২ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১২৭ জন ভর্তি হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৫৭ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৪ হাজার ১০১ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লাখ ৯১ হাজার ৮ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ২ হাজার ৫৩১ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৪৭৭ জন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৬১৮ জন।  এর মধ্যে ঢাকা সিটির ৩৪৭ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ২৭১ জন।