ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ১:৪৭:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ডেঙ্গুতে ২৯ দিনে ৩০ মৃত্যু, শনাক্ত ৭১৯৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০২ পিএম, ২৯ আগস্ট ২০২১ রবিবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

আগস্টের ২৯ দিনে ৭ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এটি এখনও পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখনও পর্যন্ত ডেঙ্গুতে ৪২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জনই মারা গেছেন আগস্ট মাসে। 
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৫২ জন। এর মধ্যে ২০২ জনই ঢাকার, আর ঢাকার বাইরের ৫০ জন।
সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১২৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার আছেন ৯৮০ জন, আর বাকি ১৪৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৯ হাজার ৮৫৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৮ হাজার ৬৯০ জন।