ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ৮:১০:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ৫৬৬ জনে দাঁড়াল। এ ছাড়া এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২৬ জন এবং অন্যান্য বিভাগে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচজন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নয়জন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৫৬৬ জনের মধ্যে ৫১০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে ঢাকার ২৪৩ ও ঢাকার বাইরের ২৬৭ জন।