ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণের বাইরে: কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫১ পিএম, ৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণের বাইরে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বহু মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। অনেকের মৃত্যু হয়েছে। তাই নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাউন্সিলর ও নেতাকর্মীদের প্রতিটি ওয়ার্ডে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, মুখে যতই নিয়ন্ত্রণের কথা বলি না কেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বহু মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে। অনেকের মৃত্যু হয়েছে। তাই নামমাত্র কর্মসূচি পালন করা যাবে না। তাতে কোনো লাভ হবে না।
ঢাকা শহরের ১০৯টি ওয়ার্ডের মধ্যে মাত্র নয়টি ওয়ার্ডের কাউন্সিলররা মঠে নামায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের সামনে ফটোসেশন করার জন্য এই অভিযান নয়। আমরা দেখতে চাই ঢাকা সিটির প্রত্যেক ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান এবং নেত্রী এটা জানতে চেয়েছেন। নেত্রী জানতে চেয়েছেন কয়টা ওয়ার্ডে নেত্রীর নির্দেশনা পালন হয়েছে। কতজন করেছেন হাত তুলে কি বলবেন, ১০৯টার মধ্যে হাত তুলেছেন কয়জন? তার মানে কম সংখ্যক।’ এ সময় হাত গুণে দেখা যায় ১৩ জন কাউন্সিলর হাত তুলেছেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘যারা করেননি, আমি চিহ্নিত করে লজ্জা দিতে চাই না। শুধু বলতে চাই কমিটমেন্ট থেকে কাজটা করেছেন। শেখ হাসিনার নির্দেশ মনে করতে হবে। যারা করেছেন তাদের ধন্যবাদ আর এই ধন্যবাদ অব্যাহত থাকবে। যারা করেননি নেত্রী বিভিন্ন সংস্থার মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন। প্রোগ্রাম না করলে কিন্তু অপ্রকাশিত থাকবে না।’
ভয়ঙ্কর এডিস মশা মন্ত্রী-এমপি সাংবাদিক কাউকে ছাড়বে না বলে মন্তব্য করেন কাদের। বলেন, ‘এই এডিস মশা ভয়ঙ্কর। এই এডিস মশা কারও চেহারার দিকে তাকায় না। আপনি কাউন্সিলর আপনি কি নেতা, আপনি কি মন্ত্রী, এমপি, মেয়র কোন দিকেই তাকাবে না। এডিশ মশা সামনে পেলেই রক্ত খাবে। এমপির রক্ত খাবে, মন্ত্রীর রক্ত খাবে, নেতার রক্ত খাবে কাউন্সিলরের রক্ত খাবে কাউকে ছাড়বে না। সাংবাদিকদেরও রেহাই নেই।’
বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, তাঁরা শুধু সমালোচনা করতে জানেন। কাজের বেলায় নেই। মিডিয়া না থাকলে বিএনপি যে একটি রাজনৈতিক দল- তা খুঁজেও পাওয়া যেত না। এ সময় নিখোঁজ সাংবাদিক মুশফিকুর রহমানের উদ্ধারের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
-জেডসি
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি











