ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৮:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: ডিএসসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৩ পিএম, ১ জুলাই ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া আতঙ্কিত হওয়ার মতো বিষয় না।এবিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণের সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের মূল হাতিয়ার।

তিনি বলেন, ডেঙ্গু ও চিকনগুনিয়ার বিষয়ে জনগণের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। জনগণকে সচেতন করতে হবে।

-জেডসি