ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৪:৩৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৩১ জুলাই ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু রোগের প্রকোপ নিয়ে সারাদেশে যখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে; ঠিক সেই সময়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি সপরিবারে মালয়েশিয়া সফরে ছিলেন। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এদিকে সফর সংক্ষিপ্ত করে আজ রাতেই দেশে ফিরছেন স্বাস্থ্যমন্ত্রী।আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ’ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন জাহিদ মালেক।

বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছিল, গেলো ২৮ জুলাই স্বাস্থ্যমন্ত্রী সপরিবার মালয়েশিয়া গেছেন। টিকিট অনুযায়ী ৪ আগস্ট তাঁর ফেরার কথা।

এদিকে, ২৯ জুলাই মন্ত্রণালয়ের এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ডেঙ্গু ও বন্যার কারণে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।


-জেডসি