ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ৯:১২:৩২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

| উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ জুলাই ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিজেদের ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার লন্ডন থেকে টেলিকনফারেন্সে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই আহ্বান জানান তিনি। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির বিশেষ বর্ধিত সভা হয়। এ সময় মোবাইলে যুক্ত হন শেখ হাসিনা।

সরকারের পাশাপাশি দলীয় কর্মীদেরও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

গুজবের বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। গুজবের বিষয়ে সতর্ক থাকুন।

যারা দেশে গুজব ছড়াচ্ছে, মিথ্যা রটাচ্ছে তাদের ধরিয়ে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন। যারা গুজন ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সরকারপ্রধান।

দেশে উৎপাদিত দুধ ও দুগ্ধজাত পণ্যের বিষয়ে আমদানিকারকদের কোনো কারসাজি আছে কি না -সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

-জেডসি