ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১১:১৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ডেন্টাল ভর্তি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৪ এপ্রিল ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ডেন্টালে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় এবার পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে আছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ২টায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে এ ফলাফল প্রকাশ করা হয়।

এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৩ হাজার ৮২ জন শিক্ষার্থী। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে ছাত্র ১৩ হাজার ৭৪৯ জন। আর ছাত্রী ২৫ হাজার ৬৪৬ জন।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নাসরিন সুলতানা ইভা।