ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ পিএম, ১৪ জুলাই ২০২৪ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নির্বাচনী সমাবেশে গত শনিবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনাটি খুবই দুঃখজনক।
তিনি বলেন, `আমরা অবশ্যই তার উপর এই ধরনের হামলার নিন্দা জানাচ্ছি। আমেরিকা সবসময় তাদের গণতন্ত্র নিয়ে গর্ববোধ করে।'
গত ৮-১০ জুলাই পর্যন্ত চীনে তার তিন দিনের দ্বিপাক্ষিক সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে ব্রিফ করার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনকালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রামের ওপর গুলিবর্ষণের বিষয়ে মন্তব্য করার জন্য তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন,আমেরিকার মতো সভ্য দেশ ও গণতান্ত্রিক দেশে কীভাবে একজন প্রেসিডেন্ট প্রার্থী ও আমেরিকার সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলা হলো?
তিনি বলেন, ট্রাম্প আক্রমণ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। তবে তিনি তার কানে আঘাত পেয়েছেন।
ডেমোক্রেটিক পার্টি হামলার জন্য সরকারকে দায়ী করেনি। তবে, প্রেসিডেন্ট জো বাইডেন হামলার নিন্দা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে বিষয়গুলো ভিন্ন হবে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত সরকার গ্রেনেড হামলার জন্য তাকে দায়ী করেছিল।
পরবর্তীতে তদন্তে তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ বিএনপির কয়েকজন শীর্ষ নেতার সম্পৃক্ততা পাওয়া যায় এবং তারা মামলায় দোষী সাব্যস্ত হন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার পেনসিলভেনিয়ায় প্রচারণা সমাবেশের সময় কানে গুলিবিদ্ধ হন। গুলি বর্ষণ করা হলে তিনি মঞ্চ ত্যাগ করেন।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











