ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ২৩:৪৩:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ডোনা স্ট্রিকল্যান্ডসহ তিন বিজ্ঞানীর পদার্থে নোবেল জয়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৩৬ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতে নিলেন কানাডার নারী পদার্থ বিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ডসহ তিন জন। বাকী দুজন হলেন মার্কিন পদার্থ বিজ্ঞানী আর্থার অ্যাশকিন, ফরাসী পদার্থ বিজ্ঞানী জেরার্ড ম্যুরো।


আজ মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দেয়। স্টকহোম থেকে এএফপি এ খবর জানায়।


রয়্যাল সুইডিশ একাডেমি বলেছে, লেজার পদার্থবিদ্যার ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পেলেন তারা। তবে এবারের পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক পাবেন মার্কিন পদার্থবিজ্ঞানী আর্থার অ্যাশকিন। বাকি অর্ধেক অর্থ ভাগাভাগি করে নেবেন অপর দুই বিজ্ঞানী।


গত ৫৫ বছরের মধ্যে এবারই প্রথম নারী হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জয়ী হলেন কানাডার পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড। এর আগে ১৯০৩ সালে পদার্থবিদ্যায় প্রথম নারী হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যারি কুরি। সর্বশেষ ১৯৬৩ সালে জার্মান বংশোদ্ভূত মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী মারিয়া গ্যোপের্ট-মায়ার দ্বিতীয় নারী হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পান।


লেজার নিয়ে গবেষণায় যুগাস্তকারী উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে চলতি বছরের পুরস্কার জিতলেন এই তিন বিজ্ঞানী। ড. অ্যাশকিন অপটিক্যাল টুইজার নামে একটি লেজার টেকনিক উদ্ভাবন করেছেন, যা বায়োলজিক্যাল সিস্টেম গবেষণায় ব্যবহার করা হয়।


অন্যদিকে, ফরাসি পদার্থবিজ্ঞানী জেরার্ড ম্যুরো ও কানাডার নারী পদার্থবিজ্ঞানী ডোনা স্ট্রিকল্যান্ড সবচেয়ে নিবিড় ও অতি ক্ষুদ্র লেজার পালস তৈরির উপায় উদ্ভাবন করেছেন; যা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার কর হয়। এর একটি হলো চোখের লেজার সার্জারি।

 

এই বিভাগের জনপ্রিয়