ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১০:৩৩:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী

ঢাকাবাসীকে পাশে দাঁড়ানোর আহবান আফরোজার

আপডেট: ১১:৪৫ এএম, ২০ এপ্রিল ২০১৫ সোমবার

Afroja_Oldmen_236592237স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননউজ২৪.কম, ঢাকা : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকাবাসীকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। সোমবার জাতীয় প্রেসক্লাবে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নির্বাচনীয় প্রচারণায় মির্জা আব্বাসের অনুপস্থিতিতে প্রচারণায় তার পক্ষে সমন্বয় করছেন আফরোজা আব্বাস।ইশতেহারে দশ দফার প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন আমাদের প্রচারণা চালানোর অধিকার আছে, কিন্তু আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণায় যারা আমাদের সহযোগিতা করছে তাদের হুমকি দেয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদের বাড়িঘরে হামলা চালানো হচ্ছে। আফরোজা আব্বাস বলেন, নির্বাচিত হলে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে সবার বাসযোগ্য বিশ্বায়নের উপযোগী ঢাকাকে গড়ে তুলবেন মির্জা আব্বাস। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনাবাহিনী মোতায়েন ও প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনের আহবান জানান আফরোজা আব্বাস। মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহারে নাগরিক বিনোদন, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য সেবা, শিক্ষা খাত, পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তির ঢাকা, সমাজ সেবা, জননিরাপত্তা, নগর পরিকল্পনা ও প্রশাসনিক ব্যবস্থা উন্নীতকরণ এ সব বিষয়ে আলোকপাত করাসহ দশ দফার প্রস্তাবনা রয়েছে। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) হান্নান শাহ,আদর্শ ঢাকা আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দিন আহমেদ,সদস্য সচিব শওকত মাহমুদ প্রমুখ। ২০.০৪.২০১৫