ঢাকার জনসংখ্যা সাড়ে ৪ কোটি
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে ঢাকায় রয়েছে ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯৯৫ জন, যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২৬.৮৮ শতাংশ।
রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন।
সংবাদ সম্মেলনে জনশুমারি ও গৃহগণনা-২০২২ এর প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন শুমারিতে গণনাকৃত ও পিইসির মাধ্যমে সমন্বয়কৃত মোট জনসংখ্যার তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।
এর আগের বিভাগভিত্তিক জনসংখ্যা পর্যালোচনা করে দেখা যায়, ঢাকা বিভাগের গণনাকৃত জনসংখ্যা ছিল ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন। পিইসি জরিপের আলোকে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সমন্বয়কৃত জনসংখ্যা প্রকাশ করার ফলে ঢাকায় সমন্বয়কৃত জনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৫৬ লাখ ৪৩ হাজার ৯৯৫ জন।
সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল বিভাগে। গণনাকৃত জনসংখ্যা ছিল ৯১ লাখ ১০২ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ৯৩ লাখ ২৫ হাজার ৮১৮ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৫.৪৯ শতাংশ।
চট্টগ্রাম বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ৩ কোটি ৩২ লাখ ২ হাজার ৩২৬ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ৩ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫৮১ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ২০.১৩ শতাংশ।
খুলনা বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ৭৪ লাখ ১৬ হাজার ৬৪৫ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ৭৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১০.৪৯ শতাংশ।
ময়মনসিংহ বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ২২ লাখ ২৫ হাজার ৪৯৮ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ২৬ লাখ ৩৭ হাজার ৫২৪ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ৭.৪৪ শতাংশ।
রাজশাহী বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ২ কোটি ৩ লাখ ৫৩ হাজার ১১৯ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ২৩ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১২.২৪ শতাংশ।
রংপুর বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ৭৬ লাখ ১০ হাজার ৯৫৬ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ ২০ হাজার ৭৩ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ১০.৬১ শতাংশ।
সিলেট বিভাগে গণনাকৃত জনসংখ্যা ছিল ১ কোটি ১০ লাখ ৩৪ হাজার ৮৬৩ জন। যার সমন্বয়কৃত জনসংখ্যা দাঁড়ায় ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার ২১ জন। যা মোট সমন্বয়কৃত জনসংখ্যার ০৬.৭২ শতাংশ।
সব বিভাগ মিলে দেশের সমন্বয়কৃত মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। যার মধ্যে ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






