ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:২৪:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

ঢাকার দুই সিটিতে ইভিএমে ভোটগ্রহণে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ আদেশের ফলে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর উস সাদিক। ইসির পক্ষে ছিলেন ড. মো. ইয়াসিন।

গত ২২ জানুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ইউনুছ আলী আকন্দ।

আইনজীবী বলেন, ইভিএম সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে এখনো পাশ হয়নি। এ অবস্থায় সিটি নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ অবৈধ। তাই রিট দায়ের করেছি।

-জেডসি