ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১:৫৫:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

ঢাকার ফ্লাইট নামল ভূটানে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী ব্যাংকক থেকে ছেড়ে আসা একটি ফ্লাইট ডিইভার্ট হয়ে ভুটানের পারো বিমানবন্দরে অবতরণ করেছে। এ ছাড়া ১০টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে।

আন্তর্জাতিক ফ্লাইটরাডার পোর্টালের তথ্যানুযায়ী, ব্যাংকক এয়ারপোর্ট থেকে সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় দ্রুক এয়ারের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। কিন্তু ফ্লাইটটি ঢাকায় অবতরণ না করে সকাল ৯টা ১০ মিনিটে অবতরণ করে ভুটানে।

এ সময়ের আগে ও পরে কাছাকাছি সময়ে অন্য ফ্লাইটগুলো অবতরণ করতে পারলেও কী কারণে ফ্লাইটটি ভুটানে অবতরণ করেছে, তা এখনও জানা যায়নি। এ বিষয়ে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও কিছু জানায়নি। এদিকে ঘন কুয়াশাসহ বিভিন্ন কারণে শাহজালাল বিমানবন্দরগামী ১০টি আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। বিভিন্ন এয়ারলাইনসের কুয়ালালামপুর, গুয়াংজু, দুবাই, শারজাহ, দোহা, সিঙ্গাপুর থেকে আসা এসব ফ্লাইট ১ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে অবতরণ করছে।