ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৯:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র‍্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়

ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৪ এএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। রাতে ঢাকাসহ ছয় বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৯ মিলিমিটার। আগামী দুই দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। তবে আগামী ৫ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোনও সংকেতও দেখাতে হবে না।