ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৬:৪৮:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ঢাকায় আরও ৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০১ পিএম, ১০ জুলাই ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু  বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো  হয়। বিজ্ঞপ্তিতে বলা  হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন নতুন রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সারাদেশে নতুন কোন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়নি।

বর্তমানে সারাদেশে সর্বমোট ১০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে চার জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি  রয়েছেন।
এবছর ১ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১ হাজার ৩৯৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ২৮৭ জন রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে এবছরে একজন রোগীর মৃত্যু হয়েছে। 
গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। 
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।