ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৮:৫৪:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

ঢাকায় আসছেন প্রথম নারী মহাকাশচারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বের প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা। সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ঢাকায় আসবেন রাশিয়ার এই মহিয়সী নারী। 
রাশিয়া এবং সোভিয়েত বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের অ্যালামনি সন্মেলন অল এশিয়ান ফোরামে যোগ দিতে আসার কথা রয়েছে এই কিংবদন্তী নারীর। আগামী ২২ ডিসেম্বর শুরু হবে এই সম্মেলন। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

রাশিয়ার বিশ্বখ্যাত পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটির অ্যাসোসিয়েশন অব গ্রাজুয়েটস অ্যান্ড ফ্রেন্ডস পিপলসের কাউন্সিল চেয়ারম্যান আলমগীর জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

আলমগীর জলিল বলেন, আমি পঞ্চম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় পরাশক্তি রাশিয়ার মহাকাশ জয়ের বিষয়ে জানতে পারি। জেনেছি মহাকাশ জয়ী প্রথম নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার কথা। ইচ্ছে ছিল কালজয়ী এই নারীকে একবার চোখে দেখার। বাংলাদেশে আসার নিমন্ত্রণপত্র এই মহিয়সীর হাতে পৌঁছে দেয়ার মধ্য দিয়ে আমার সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, এই মহিয়সী বাংলাদেশে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার বাইরে যেতে তেরেসকোভার কিছু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রয়েছে। সেসব শেষ করতে পারলেই তিনি আসবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, প্রথম নারী হিসেবে ভ্যালেন্তিনা তেরেসকোভা মাত্র ২৬ বছর বয়সে ১৯৬৩ সালে মহাকাশে একক অভিযানে যান। তিন দিনের অভিযানে তিনি ৪৮ বার পৃথিবী প্রদক্ষিণ করেন। মহাকাশ অভিযানে যাওয়া ইতিহাসের প্রথম মানুষ রাশিয়ার ইউরি গ্যাগারিন। তিনি মহাকাশে যান ১৯৬১ সালে।