ঢাকায় আসার অনুমতি মেলেনি নোরা ফাতেহির
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৭ অক্টোবর ২০২২ সোমবার
ফাইল ছবি
একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে আগামী নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল বলিউডের হার্টথ্রব নায়িকা নোরা ফতেহির। কিন্তু ডলারের সংকটের কারণে ভারতীয় এ নৃত্যশিল্পীকে ঢাকায় আনার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
সোমবার (১৭ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দেওয়া হয়নি।
‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ডস-২০২২’ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নোরা ফতেহিকে ঢাকায় আনতে সংস্কৃতি মন্ত্রণালয়ে আবেদন করেছিল আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশন। আগামী ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে নাচ পরিবেশনের কথা ছিল নোরা ফাতেহির।
তবে এই প্রজ্ঞাপনকে আমলে নিচ্ছেন না আয়োজকরা। তাদের পূর্ণ বিশ্বাস, অনুষ্ঠানটি হবে এবং সেখানে নোরা ফাতেহি পারফর্ম করবেন। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় একটি গণমাধ্যমকে অনুষ্ঠানটির নির্বাহী সৈকত জোয়ারদার বলেন—‘আমাদের কাছে এখন পর্যন্ত নেতিবাচক কোনো নির্দেশনা আসেনি।’
তিনি আরো বলেন, ‘আসলে অনেক মানুষ চাচ্ছেন যে, নোরা ফাতেহি না আসুক। দিনশেষে তো আসবে, ভালোভাবে পারফর্ম হবে। এভরিথিং ইজ ওকে। মাঝখানে নেগেটিভ প্রচারণা করিয়ে আমাদের আরো উপকার করছেন তারা। সুতরাং আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত নই।’
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি