ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৭:০৫:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকায় পৌঁছেছেন থাই রাজকুমারী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:০৭ পিএম, ২৮ মে ২০১৮ সোমবার

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছেছেন থাই রাজকুমারী মহাচক্রী শিরিনধরন। আজ সোমবার দুপুর ১২টা ১০ মিনিটে রাজকুমারী ও তার সঙ্গীদের বহনকারী একটি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে সফরে এলেন থাই রাজকুমারী।

 

রাজকুমারী মহাচক্রীকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর থাই রাজকুমারী হোটেল র‌্যাডিসনে যান। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। এ ছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে বৈঠক করবেন।

 

আগামী ৩০ মে রাজকুমারী চট্টগ্রাম পরিদর্শনে যাবেন এবং সেখানে পাহাড়ের ক্ষয়রোধ করে দূষণ ও ধস ঠেকাতে জাদুর ঘাস খ্যাত বিন্না ঘাস বা ভেটিভার সেন্টারসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর আগে রাজকুমারী মহাচক্রী শিরিনধরন ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন।

 

রাজকুমারী মহাচক্রী সিরিনধরনের বিগত সময়ের সফরের তুলনায় এই সফর অধিকতর গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। তিনি বলেন, বঙ্গপোসাগরের তীরের দুটি দেশের মধ্যে এই সফর একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসেবে পরিগণিত হবে।