ঢাকায় ফিরতে ফেরি ঘাটে জনস্রোত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৬ মে ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ঈদের ছুটি শেষে নারীর টানে বাড়ি ফেরা মানুষগুলো তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরা শুরু করেছেন। গতকাল ঢাকামুখী যাত্রীদের চাপ কম থাকলেও আজ সকাল থেকেই চাপ বাড়তে শুরু করেছে। যেখানে মানা হচ্ছে না তেমন স্বাস্থ্যবিধি।
এদিকে গণপরিবহন বন্ধ থাকায় ঘাট এলাকায় যাত্রীদের পৌঁছাতে হচ্ছে ভেঙে ভেঙে। এতে ভোগান্তির পাশাপাশি দিতে হচ্ছে বাড়তি ভাড়াও।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীরা রোববার সকালে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের প্রতিটি ফেরিতে যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, শনিবার থেকে বাড়ি ফেরা কর্মজীবী মানুষগুলো কর্মস্থলে ফেরা শুরু করেন।
এছাড়া রোববার (১৬ মে) সকাল ৯টার পর থেকে বাংলাবাজার থেকে শিমুলিয়াঘাটে আসা প্রতিটি ফেরিতে যাত্রীর চাপ দেখা যায়। এসব ফেরিতে জরুরি, যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনও পার হচ্ছে।
শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মাহবুবুর রহমান বলেন, শিমুলিয়াঘাটে তেমন চাপ না থাকলেও বাংলাবাজার ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। সকাল থেকে এ নৌরুটে ১৮টি ফেরি চালু রয়েছে। এসব ফেরিতে প্রচুর সংখ্যক ঢাকামুখী মানুষ শিমুলিয়া ঘাটে আসছেন।
ফেরিঘাটে আসা কয়েকজন যাত্রী বলেন, ঈদের আগে অনেক কষ্ট করে বাড়ি যেতে হয়েছে। তাই কষ্ট এড়াতে তারা একদিন পর কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
তবে ঈদের আগের মতই দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঘাট পার হওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা গাড়ির জন্য অপেক্ষা করে ভেঙে ভেঙে ঢাকায় প্রবেশ করছেন কর্মজীবি মানুষেরা। গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



