ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৫:১২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

ঢাকায় যানবাহন চলাচল বন্ধে রিকশার দৌরাত্ম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩২ এএম, ১ ফেব্রুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট যুদ্ধ শুরু হয়েছে। আজ শনিবার সকাল আটটা থেকে রাজধানী ঢাকার দুই সিটির পরবর্তী ‘অভিভাবক’ বেছে নিতে ভোট দেওয়া শুরু করেছেন ভোটাররা। সকাল আটটা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।

ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য এরইমধ্যে রাজধানীতে যন্ত্রচালিত যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ৩১ জানুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এমতাবস্থায় রাজধানীতে ভোট দিতে আসা মানুষের ভরসা রিকশা। কিন্তু এই জন্য যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ক্ষেত্র বিশেষে এর পরিমাণ মূল ভাড়ার চেয়ে কয়েকগুণ বেশি‌।

সরেজমিনে ঘুরে দেখা যায়, অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই বাধ্য হয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন।

এই বিষয় আরমান নামের এক পথচারী বলেন, আজ রিকশা চালকরা যা করলেন তা রীতিমত বিরক্তিকর। সকাল থেকে হাঁটছি। ভোট দিতে যাব।

-জেডসি