ঢাকায় শুরু হলো নজরুল উৎসব
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার অমর সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল উৎসব। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে এই উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
বর্ণিল এই উৎসবের প্রথম দিন অংশ নেন বাংলাদেশ ও ভারতের অর্ধশতাধিক শিল্পী। তাদের পরিবেশিত সংগীত, নৃত্যের তালের নান্দনিকতা ও কবিতার মুখরিত উচ্চারণে মুগ্ধ হন দর্শকরা।
উদ্বোধনের দিন স্মারক বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ’কাজী নজরুল ইসলামের দর্শনে প্রবলভাবে প্রভাবিত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ, বাঙালি জাতিসত্তাকে ধারণ করেছিলেন নজরুল। ১৯২৬ সালে কাজী নজরুল ইসলাম রচিত মাঙ্গলিক কবিতায় প্রথম বাংলাদেশ নামটি উঠে এসেছিল। সেই সুবাদে বঙ্গবন্ধু ও নজরুলের বাঙালি জাতীয়তাবাদ ঐক্যের সম্মিলন ঘটেছিল।’
এ আয়োজনের লক্ষ্য তুলে ধরে উৎসবের আহ্বায়ক খায়রুল আনাম শাকিল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নজরুলের সৃষ্টিকর্ম ও তার অসাম্প্রদায়িক চেতনা সবার মধ্যে ছড়িয়ে দিতে কাজ করছে নজরুল সংগীত সংস্থা। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী শুদ্ধ, প্রমিত সুর ও বাণীতে নজরুলের সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় শুদ্ধ সুর ও বাণীতে নজরুল সংগীত প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে।
উৎসবের আলোচনায় আরও অংশ নেন ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্তী, এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, গুলশান সোসাইটির সভাপতি এটিএম শামসুল হুদা ও কবি নাতনি খিলখিল কাজী।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটা থেকে শুরু হবে দ্বিতীয় দিনের উৎসব। এদিন নজরুল সংগীত কোষের নবপর্যায় উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নবপর্যায়ে ১২৫ জন শিল্পীর কণ্ঠে আদি সুরে রেকর্ড করা নজরুল সংগীত সবার জন্য ইউটিউবে উন্মুক্তভাবে প্রকাশ করা হবে।
নজরুল উৎসব যৌথভাবে আয়োজন করেছে নজরুল সংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ভারতীয় হাইকমিশন পরিচালিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি)। সহযোগিতায় রয়েছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






