ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২০:২৬:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী চূড়ান্তে রাতে খালেদা জিয়ার বৈঠক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮ শনিবার

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত করতে আজ শনিবার রাতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

 

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এ তথ্য জানান।

 

এদিকে বিএনপির নেতৃত্বাধীন সর্বশেষ জোটের বৈঠকে বিএনপির পক্ষ থেকে গতবারের মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে এবং শরিকদের কেউ কেউ বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করেছে।

 

এদিকে ওই বৈঠকের আগেই জামায়াত মেয়র পদে দলের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনকে প্রার্থী মনোনীত করে। তিনি এরই মধ্যে প্রচার ও গণসংযোগ শুরু করেছেন।

 

অন্যদিকে ২০-দলীয় জোটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যাঁকে প্রার্থী করবেন, শরিক দলগুলো তাঁর সমর্থনে কাজ করবে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ জানুয়ারি। আর মনোনয়নপত্র বাছাই ২১ ও ২২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারি।