ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৪৫:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় লাগা আগুন ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

এরআগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাশিদ বিন খালিদ।

তিনি জানান, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

এদিকে সকাল ৭টায় রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় তিনটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।