ঢাকা-কক্সবাজার রুটে ৫ দিনের ‘বিশেষ ট্রেন’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ফেব্রুয়ারি ও মার্চের সরকারি ছুটিতে পর্যটকদের জন্য ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে পাঁচ দিনের বিশেষ ট্রেন।জানা গেছে, ২০, ২৮, ২৯ ফেব্রুয়ারি এবং ৬ ও ৭ মার্চ ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করবে এই বিশেষ ট্রেনটি। প্রথম ট্রেনটি মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে। পরদিন ২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে।
বিশেষ ট্রেনটিতে ১৪টি কোচ রয়েছে। এর মধ্যে ৪৫০টি শোভন চেয়ার এবং ২২০টি এসি চেয়ার রয়েছে। টিকেটের মূল্য রাখা হবে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের সমমূল্যের।
কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, সরকারি ছুটির মধ্যে পর্যটকদের চাহিদার কথা বিবেচনা ও যাত্রা নির্বিঘ্ন করতে কক্সবাজার-ঢাকা রুটে পাঁচ দিনের বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে।
উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়। এই রুটে ট্রেন চালু করা দীর্ঘদিনের দাবি ছিল জনসাধারণের।
কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) এক হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। এছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া এসি ৪৭০ টাকা এবং নন-এসি ২৫০ টাকা।
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার











