ঢাকা ছাড়লেন সানি লিওন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩২ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
মাত্র একদিনের সফরে বাংলাদেশে এলেন সানি লিওন। প্রায় ১৯ ঘণ্টা অবস্থান শেষে রবিবার সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়লেন বলিউডের এ বির্তকিত তারকা।
নাম প্রকাশে অনিচ্ছুক ‘গান বাংলা’ টিভির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ছাড়ার আগে ‘গান বাংলা’ টিভির কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নি দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেন এ নায়িকা।
সেই বিয়ের নেমন্ত্রণেই শনিবার বিকেলে ব্যক্তিগত বিমানে ঢাকায় আসেন সানি। ঢাকার মাটিতে পা রেখেই এদিন বিকেল ৫টা ১০ মিনিটে নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বাংলাদেশ, ঢাকা, পার্টিটাইম।
তার এই স্ট্যাটাসের পর পরই দেশজুড়ে হইচই পড়ে যায়।
ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।
সেখানে একটু বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর তিনশ ফিট এলাকায় শেফ টেবিল কনভেনশন হলে তাপস-মুন্নির মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন সানি।
সানির সঙ্গে এই সফরে আরও এসেছিলেন ভারতের সংগীতশিল্পী কৈলাশ খের, নার্গিস ফাখরি, নুশরাত জাহান, যশ মিমি চক্রবর্তী। রবিবার বিয়ের অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে রাখেন কৈলাশ খের। এসময় নাচে অংশ নেন সানি লিওন ও নার্গিস ফাখরি।
সেই জমকালো অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ইতোমধ্যে।
সেখানে চলতি প্রজন্মের জনপ্রিয় গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশীর ‘দুষ্টু পোলাপাইন’ গানে নাচতে দেখা গেছে সানি লিওন ও নারগিস ফাখরিকে। আশেপাশে উপস্থিত সবাই নায়িকার সঙ্গে নেচেছেন।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে তাপসের গাওয়া গানে প্রথমবার মডেলও হয়েছিলেন সানি লিওন ও নারগিস ফাখরি। তখন থেকেই বলিউডের এ দুই তারকার সঙ্গে সখ্যতা তাপস-মুন্নির।
উল্লেখ্য, গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হলেও গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সেই অনুমতি বাতিল হয়।
এরপরও তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। ‘নিষেধাজ্ঞা’ সত্ত্বেও কীভাবে বাংলাদেশে এলেন সানি লিওন সে প্রসঙ্গে যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ডিউটি অফিসার মো. খায়রুল গণমাধ্যমকে বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল। সব কাগজপত্র ঠিক থাকায় এ অভিনেত্রীর ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
তবে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হলেও তার শুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী











