ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এবারই প্রথমবারের মতো রাজধানীর বাইরে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকার বাইরে দেশের ৭ বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরে পরীক্ষা হওয়া নিয়ে অনেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাইরে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য পরীক্ষা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতির সুযোগ নেই। আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদের সব ধরনের নিরাপত্তার বিষয় নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, মোট আট বিভাগে ৮ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বাইরে হবে ৭ বিশ্ববিদ্যালয়ে।
ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে সেগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আজ ১ অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শুধুমাত্র চ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট। চ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির






