ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবসের কর্মসূচি পালিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ এএম, ১৩ জানুয়ারি ২০২০ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া দিবসের কর্মসূচি পালিত
‘রোকেয়া দিবস-২০১৯’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক, বৃত্তি প্রদান প্রভৃতি।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল মিলনায়তনে ৩২তম ‘রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন বক্তৃতা, স্বর্ণপদক ও বৃত্তি প্রদান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ছাত্রীদের মাঝে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করেন।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করেন সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অ্যারমা দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। ধন্যবাদ জ্ঞাপন করেন রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ডের সদস্য মনিরা বেগম।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বেগম রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বেগম রোকেয়া নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে গেছেন। লেখনির মাধ্যমে তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন এবং নারীদের শক্তি ও সাহস যুগিয়েছেন।
বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, বেগম রোকেয়ার আদর্শে অণুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের লক্ষ্যে শিক্ষার্থীদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
২০১৯ সালের রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন স্বর্ণপদক অর্জন করেছেন- সাবিহা আল হুমায়রা মমি (এম এ, ভাষাবিজ্ঞান বিভাগ)। মেধাবৃত্তি লাভ করেছেন- মাহবুবা আক্তার শাম্মী (এ এম, উর্দু বিভাগ), শর্মিষ্ঠা সোনালিকা সরকার (এম.এস.এস, পপুলেশন সায়েন্সেস বিভাগ), মালিহা হক (এম. এস, ভূগোল ও পরিবেশ বিভাগ) ও দিতি রানী ঘোষ (এম.এস, পরিসংখ্যান বিভাগ)। সাধারণ বৃত্তি পেয়েছেন- মাহিয়া আহমেদ (১ম বর্ষ, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ), তামান্না আক্তার শান্তা (১ম বর্ষ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট), সময়িতা সরকার তুলি (২য় বর্ষ, জিন প্রকৌশল সালেহুন আমিরা (১ম বর্ষ, প্রাণিবিদ্যা বিভাগ)।
এর আগে রোকেয়া দিবস উপলক্ষে সকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে হল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদাসহ হলের বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




