ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠাতব্য ২০২৫ সালের ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ডি আর সিট, স্বাক্ষরলিপি ও কেন্দ্রসংক্রান্ত পরিসংখ্যান নির্ধারিত নিয়মে ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা।
একইসঙ্গে নির্ধারিত ওয়েবসাইট ব্যবহার করে কেন্দ্র কোড ও পাসওয়ার্ডের মাধ্যমে এসব কাগজপত্র সংগ্রহ করে মাদ্রাসা প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে, শুধু তাদের জন্যই এই ডাউনলোড সুবিধা প্রযোজ্য হবে। কেন্দ্র সচিবরা বোর্ডের নির্দেশনা অনুযায়ী মানসম্মত কাগজে রঙিন প্রিন্ট করে প্রবেশপত্র প্রস্তুত করবেন।
নির্দেশনা অনুযায়ী, ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য কেন্দ্র সচিবদের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে Ebtedayee → eCIS → 2025 নির্বাচন করে Continue বাটনে ক্লিক করতে হবে। এরপর কেন্দ্র কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে ডি আর সীট, স্বাক্ষরলিপি, প্রবেশপত্র এবং কেন্দ্রের পরিসংখ্যান ডাউনলোড করা যাবে।
অন্যদিকে, দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে একই ওয়েবসাইটে গিয়ে Junior Dakhil Certificate (DC) / ৮ম বৃত্তি → eCIS → 2025 নির্বাচন করতে হবে। এরপর কেন্দ্র কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড করা যাবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্র সচিবরা পরীক্ষার্থীপ্রতি ২০০ টাকা কেন্দ্র ফি গ্রহণ করে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের কাছে প্রবেশপত্র হস্তান্তর করবেন। এই ফি প্রবেশপত্র মুদ্রণ ও প্রশাসনিক ব্যয়ের জন্য নির্ধারিত বলেও জানানো হয়েছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







