ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১ টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এবারই প্রথমবারের মতো রাজধানীর বাইরে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকার বাইরে দেশের ৭ বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরে পরীক্ষা হওয়া নিয়ে অনেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাইরে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে, মোটি আট বিভাগে ৮ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া রাজধানীর বাইরে হবে ৭ বিশ্ববিদ্যালয়ে।
ঢাকার বাইরে যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে সেগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আজ ১ অক্টোবর, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ অক্টোবর, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৩ অক্টোবর এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।
ক, খ, গ ও ঘ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। শুধুমাত্র চ ইউনিট অর্থাৎ চারুকলায় ভর্তি হতে ৪০ নম্বরের সাধারণ জ্ঞান ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা নেওয়া হবে। ক, খ, গ ও ঘ ইউনিটের এমসিকিউ পরীক্ষার সময় ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার সময়ও ৪৫ মিনিট। চ ইউনিটের এমসিকিউ পরীক্ষা ৩০ মিনিট ও অঙ্কন পরীক্ষার সময় ৬০ মিনিট থাকবে।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত





