ঢাকা মাতালেন দীপিকা
আপডেট: ০৪:০৫ এএম, ৩১ মে ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বলিউডের এ সময়ের অন্যতম সেরা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন গতকাল শুক্রবার ঢাকা মাতালেন। ইউনিলিভার বাংলাদেশের আমন্ত্রণে লাক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপিকা পাডুকান শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৩ নম্বর হল রাজদর্শন এ ‘অ্যা ম্যাজমেরাইজিং ফ্রেগরেন্ট ইভিনিং উইথ দীপিকা’ শীর্ষক আয়োজনে অংশ নেন।
লাক্সের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই দীপিকার ঢাকায় আসা। ‘দেখা করুন দীপিকার সাথে’ শীর্ষক ক্যাম্পেইন শুরু হয় চলতি বছরের শুরুতে। দীপিকার সাথে সাক্ষাতের এ সুযোগ পেতে প্রথমে লাক্স সাবান কিনে প্যাকেটের গায়ে লেখা নম্বরে মিসড কল দিতে হয়েছিল। ফিরত কলে দীপিকাকে উদ্দেশ্যে করে তাদের ভালোবাসার বার্তা পাঠানোর সুযোগ পান। এই ক্যাম্পেইনে ১২ লাখ লাক্সপ্রেমী অংশ নেন। সেখান থেকে ১০০০ জন উত্তরদাতাকে দীপিকার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়। গতকালই ছিল সেই কাঙ্খিত সন্ধ্যাটি।
গতকালকের সন্ধ্যাটি সাজানো হয় সংগীত, নৃত্য ও ফ্যাশনের আয়োজন দিয়ে। দীপিকা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিপা, শমী কায়সার, মৌ, ঈশিতা, কুসুম শিকদারসহ দেশের জনপ্রিয় সব লাক্স তারকা। রাত ৮টায় অনুষ্ঠানের শুরু হয় বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘বৃষ্টি পড়ে’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। এরপর নেমেসিস ব্যান্ডের জোহাদ পরিবেশন করেন ইউ টু ব্যান্ডের বিখ্যাত গান ‘উইথ অর উইদাউট ইউ’।
এরপর কণা পরিবেশন করেন ‘জ্যামিতিক ভালোবাসা’ গানটি। একসময়ের জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকের ভোকাল জন পরিবেশেন করেন ‘আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে’ গানটি। এরপর সোলস ব্যান্ডের ভোকাল পার্থ বড়ুয়া গেয়ে শোনান বিখ্যাত গান ‘মন শুধু মন ছুঁয়েছে’। অনুষ্ঠানে দীপিকার সঙ্গে এক চমত্কার কথোপকথনে অংশ নেন অনুষ্ঠানের উপস্থাপক তাহসান খান।
৩১.০৫.২০১৫
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা











