ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ৩০ নভেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন চলছে। নির্বাচনকে ঘিরে গত কয়েক দিন ধরেই ডিআরইউ প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ উপলক্ষে এসএমএস, মেইল ও সামাজিক মাধ্যম ফেসবুক ছাড়াও ডিআরইউর বাগানে বসেছিল নবীন-প্রবীণ সদস্যদের আড্ডা। সেই আড্ডাতেও ভোটের উৎসবে মেতে ওঠেন সাংবাদিকরা। প্রার্থীরা বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে সদস্যদের কাছে ভোট চেয়েছেন। ।
আজ সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু বিকেল ৫টা পর্যন্ত ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ চলবে।
সংগঠনটির ২০২১ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ মোট ২১টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারীবিষয়ক সম্পাদক পদে রীতা নাহার, জনকল্যাণ সম্পাদক পদে খালিদ সাইফুল্লাহ এবং প্রচার সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোতে ভোটগ্রহণ হবে।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহনেওয়াজ দুলাল, নজরুল ইসলাম মিঠু ও মুরসালীন নোমানী। সহসভাপতি পদে লড়ছেন আবুল বাশার নুরু, নজরুল কবীর এবং ওসমান গণি বাবুল। সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান খান, তোফাজ্জল হোসেন ও মোরছালীন বাবলা। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইনুল হোসেন, আব্দুল হাই তুহিন ও আব্দুল্লাহ কাফী। এছাড়াও অন্যান্য সম্পাদকীয় ও কার্যনির্বাহী কমিটির ৭টি সদস্য পদের বিপরীতে লড়ছেন ৯ জন।
২৯ নভেম্বর ডিআরইউর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ডিআরইউর সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এজিএম শুরু হয়। সভার শুরুতে ২০২০ সালে প্রয়াত ডিআরইউ সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
-জেডসি
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



