ঢাকা-সিলেট রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫০ এএম, ১ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
ঢাকা-সিলেট রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর সিডিউল বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পবিত্র রমজান মাসে অনিয়মিত ট্রেন চলাচলের কারণে দুর্ভোগ আরও বেড়েছে। নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে না দেওয়া এবং গন্তব্যে পৌঁছাতে দীর্ঘ বিলম্ব হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট-শায়েস্তাগঞ্জ হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পারাবত এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস। তবে সম্প্রতি এসব ট্রেন নিয়মিত সময়সূচি অনুযায়ী চলতে পারছে না বলে অভিযোগ রয়েছে।
গতকাল শনিবার ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস প্রায় এক ঘণ্টা বিলম্বে শায়েস্তাগঞ্জ স্টেশনে পৌঁছে। একইভাবে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস প্রায় দুই ঘণ্টা সিডিউল বিপর্যয়ের শিকার হয়। এছাড়া জয়ন্তিকা ও পাহাড়িকা এক্সপ্রেসের ক্ষেত্রেও দফায় দফায় বিলম্বের ঘটনা ঘটেছে বলে যাত্রীরা জানান।
ভুক্তভোগী যাত্রীরা জানান, ট্রেনের নির্ধারিত সময় সম্পর্কে সঠিক ও তাৎক্ষণিক তথ্য না পাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রমজানে ইফতার ও সেহরির সময় যাতায়াতে সমস্যার কারণে ভোগান্তি আরও বেড়েছে। অনেক যাত্রী নির্ধারিত সময়ের অনেক আগেই স্টেশনে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।
এদিকে টিকিট কালোবাজারির অভিযোগও রয়েছে। যাত্রীদের দাবি, অনলাইনে ও কাউন্টারে টিকিট না পেয়ে অনেকেই বাধ্য হয়ে বাড়তি দামে টিকিট কিনছেন। অভিযোগ রয়েছে, একটি চক্র ব্ল্যাকিং করে টিকিট সংগ্রহ করে অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। ফলে সাধারণ যাত্রীরা আরও ভোগান্তিতে পড়ছেন।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিভিন্ন কারিগরি ত্রুটি, লাইন সংস্কার কাজ এবং ট্রেন চলাচলের অতিরিক্ত চাপের কারণে সময়সূচিতে বিঘ্ন ঘটছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেন।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











