ঢাকা-১৪ আসনে জোর প্রচারণায় সাবিনা আক্তার তুহিন
সালেহীন বাবু | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৫:৫৯ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার
ঢাকা-১৪ আসনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন নিয়ে প্রতিযোগিতা রয়েছে নেতাদের মধ্যে। ক্ষমতাসীন দলের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন এবার সরাসরি নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে এ আসনের বর্তমান সংসদ সদস্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি আসলামুল হক আগামী নির্বাচনেও প্রার্থী হওয়ার চেষ্টায় আছেন।
দলীয় মনোনয়নের আশায় মাঠ গোছানোর চেষ্টা করছেন দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপিও। অন্যদিকে বিএনপির সাবেক সংসদ সদস্য এস এ খালেক বার্ধক্যজনিত কারণে নিজে প্রার্থী না হয়ে ছেলে এস এ সিদ্দিক সাজুকে প্রার্থী করতে চাইছেন। এ ছাড়া মনোনয়নের শক্ত দাবিদার ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জুও।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর, শাহআলী ও দারুসসালাম থানা এবং রূপনগর থানার আংশিক ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন নিয়ে ঢাকা-১৪ নির্বাচনী এলাকা। এলাকাগুলো ১৯৯১ থেকে ২০০৮ সালের নির্বাচনের আগ পর্যন্ত ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত ছিল। ২০০৮ সালে নির্বাচনের আগে আসন পুনর্বিন্যাসের ফলে ঢাকা-১১ আসনের এলাকাগুলো নিয়ে ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-১৬ এই তিনটি আসন গঠন করা হয়। সেই নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী এস এ খালেককে হারিয়ে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আসলামুল হক।
বসে নেই দলে তার মূল প্রতিদ্বন্দ্বী সাবিনা আক্তার তুহিনও। ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তুহিন চারদলীয় জোট সরকারের আমলে রাজপথে সাহসী ভূমিকা রাখায় তুহিন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতারও প্রিয়ভাজন। এলাকায় তার অনুসারী নেতাকর্মীরা নিজেদের সংগঠিত করছেন।
সর্বশেষ রোববার বর্তমান সরকারের নানামুখী উন্নয়নচিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরা ও মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর নামফলক উন্মোচন উপলক্ষে রাজধানীর মিরপুরে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার আয়োজন করেন সাবিনা আক্তার তুহিন ।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন বলেন, সারাবিশ্ব আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। ১০ লাখ রোহিঙ্গার আশ্রয় দিয়ে তিনি আজ বিশ্ব মানবতার বাতিঘর। উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকার আবারও দরকার।
তুহিন আরও বলেন, শেখ হাসিনা এবং উন্নয়ন এ দুটি শব্দ এখন একাকার হয়ে গেছে। শুধু দেশে নয়, বিশ্বের প্রভাবশালী দেশের নেতারাও এখন শেখ হাসিনাকে সামনে রেখে কথা বলেন। অনুকরণ করেন।
আগামীতে রাজধানীর মিরপুরকে আরও আধুনিকভাবে গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াতের শাসনামলে এই মিরপুর সন্ত্রাসী ও মাদককের আখড়া ছিল। আমরা ক্ষমতায় এসে সেগুলো নির্মূল করেছি। হাসপাতাল, কমিউনিটি সেন্টার, স্কুল-কলেজ, রাস্তাঘাট আধুনিকায়ন করেছি। আগামীতে নির্বাচিত হলে মিরপুরবাসীকে গুলশান-বনানী যেতে হবে না, মিরপুর হবে গুলশান-বনানীর মতোই আধুনিক।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




