ঢাবিতে এক বছরে নির্যাতনের শিকার ২৭ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ এএম, ১ মার্চ ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ২০২২ সালে ২০টি ঘটনায় মোট ২৭ জন শিক্ষার্থী ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে এক সমীক্ষার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ পরিচালিত ‘স্টুডেন্টস এগেন্সট টর্চার-স্যাট’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন।
এ ছাড়া সমীক্ষা অনুযায়ি জোর করে ২৬ শিক্ষার্থীকে হল ছাড়া করেছে ছাত্রলীগ। পৃথক ঘটনায় তিনজন সাংবাদিক হেনস্থার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সমীক্ষার প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির হেড অব ডকুমেন্টেশন আহনাফ সাঈদ খান। তিনি বলেন, ২০টি ঘটনায় কেবল চারটি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। ছাত্রলীগ জোর করে ২৬ জন শিক্ষার্থীকে হল থেকে বের করে দিয়েছে। এর কারণ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়া, বড় ভাইয়ের আদেশ না মানা।
তিনি আরো বলেন, আমরা পত্র-পত্রিকার তথ্য ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এই সমীক্ষা করেছি। প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি। এই সমীক্ষা করতে গিয়ে স্যাটের সদস্যরাও নির্যাতনের শিকার হয়েছেন বলেন জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ উদ্দিন সিফাত।
তিনি বলেন, গেস্টরুম নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পক্ষে এডভোকেসি এবং নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে স্যাট সদস্যরা অনলাইনে বুলিংয়ের শিকার হওয়ার পাশাপাশি নির্যাতনেরও শিকার হয়েছেন। গত বছর ১৯ আগস্ট তারিখে নির্যাতিত এক শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনার পথে স্যাটের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সিফাত ও ডকুমেন্টশন টিমের হেড আহনাফ সাঈদ খান ছাত্রলীগের কতিপয় সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হন।
সংবাদ সম্মেলনে স্যাটের মিডিয়া ডিরেক্টর আনাস ইবনে মুনীর, উইমেন অ্যাফেয়ার্স অ্যান্ড জেন্ডার এথিক্স ডিরেক্টর স্মৃতি আফরোজ সুমি ও সদস্য সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য উপস্থিত ছিলেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা

