ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ৪:৩৫:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ঢাবিতে ‘শিশু নির্যাতনবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:০৮ পিএম, ৩১ আগস্ট ২০১৫ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজিত “শিশু নির্যাতনবিরোধী” বিতর্ক প্রতিযোগিতা ২০১৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হল। এবারের প্রতিপাদ্য হল- ‘আজকের শিশু আগামীর বাংলাদেশ, চির জাগরুক স্বপ্ন অনিঃশেষ’।

গত (৩০ আগস্ট) রোববার সন্ধ্যায় আর সি মজুমদার আর্টস মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এবং সম্মানিত অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন।