ঢাবিতে ৪৩ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক ও বৃত্তি প্রদান
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ পিএম, ২৪ মার্চ ২০২২ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ জন শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এ বছর এক জনকে স্বর্ণপদক, ২১ জনকে মেধাবৃত্তি, ১০ জনকে সাধারণ বৃত্তি এবং ১১ জনকে প্রভোস্ট বৃত্তি প্রদান করা হয়। এছাড়া প্রথমবারের মত ১০ জন বিশিষ্ট দানশীল ব্যক্তির সহযোগিতায় স্নাতক শ্রেণীতে অধ্যয়নরত ১১ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্ত্য রাখেন হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শরিফা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক ভদ্রেশু রীটা।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নারী শিক্ষার অগ্রযাত্রায় শামসুন নাহার মাহমুদের অনবদ্য অবদান স্মরণ করে বলেন, স্বর্ণপদক ও বৃত্তি প্রদানের এই আয়োজন শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা যোগাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই উন্নয়নের প্রধান একটি চালিকাশক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, এজন্য পড়াশুনার পাশাপাশি সহশিক্ষামূলক বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত থেকে সৎ, দক্ষ ও আত্মপ্রত্যয়ী হয়ে গড়ে ওঠার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





