ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৬:২৪:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

ঢাবির হলে থাকতে পারবেন বিবাহিত ছাত্রীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ বুধবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের থাকতে না দেওয়ার নিয়ম বাতিল হচ্ছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বাদের থাকার ক্ষেত্রে যে বিধি-নিষেধ ছিল, তা বাতিল করা হয়েছে। এখন থেকে বিবাহিত ছাত্রীদের হলে থাকতে আর কোনো বাধা নেই।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় মনে করে যে, মা ও সন্তানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য অন্তঃসত্ত্বা ছাত্রীদের পরিবারের কাছে থাকা ভালো।’