ঢাবির হল খুলছে ২৮ ডিসেম্বর, একই দিন শুরু হবে ক্লাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো আগামী ২৮ ডিসেম্বর থেকে পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই দিন থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাসও শুরু হবে।
বুধবার (৩ ডিসেম্বর) ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
সভায় জানানো হয়, বিশেষজ্ঞদের সুপারিশ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রাখা হয়েছে। পাশাপাশি ২৩ ও ২৪ ডিসেম্বর অতিরিক্ত ছুটি হিসেবে যুক্ত করা হয়েছে। ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে জরুরি পরিস্থিতিতে শিখন ঘাটতি পূরণে চলমান অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা পুনরায় শুরু হবে। এ জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে আলোচনা করে বিভাগগুলো নতুন করে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করবে।
সভায় ভূমিকম্প পরবর্তী বিভিন্ন আবাসিক হলের কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সাব-কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সুপারিশ পর্যালোচনা করে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সব মিলিয়ে, ছুটির পর ২৮ ডিসেম্বর থেকে ঢাবি আবারও স্বাভাবিক শিক্ষাকার্যক্রমে ফিরতে যাচ্ছে।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







