ঢাবি ‘খ’ ইউনিটে পাশ ২৩.৭২ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ২৩ দশমিক ৭২ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৭৬ দশমিক ২৮ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে ২১৪ নম্বর কক্ষে আনুষ্ঠানিকভাবে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা দুই হাজার ৩৭৮ এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিলো ৪৫ হাজার ১৮ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ৪২ হাজার ৯৫৪ জন। তাদের মধ্যে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত (এমসিকিউ উত্তীর্ণ) হন ১৮ হাজার ৫৮১ এবং সমন্বিত পাস করেন ১০ হাজার ১৮৮ জন।
সাধারণ পাসকৃত (মেধাক্রম এক থেকে ৬ হাজার) ছাত্র-ছাত্রীদের আগামী ১৬ অক্টোবর বিকাল পাঁচটা থেকে ৩১ অক্টোবর বিকাল চারটা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম এবং বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরা (১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর) সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করার পাশাপাশি যথাযথভাবে পূরণ করে ওই সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণ করার জন্য ফি প্রদানসাপেক্ষে আগামী ১৬ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত কলা অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবে।
গত ২১ সেপ্টেম্বর (শুক্রবার) খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার সাথে লিখিত পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়।
ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ভর্তি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
-জেডসি
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী







