ঢাবি হল ১৭ মে`র আগে খুলবে না: উপাচার্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার জন্য আগামী ১৩ মার্চ হল খোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী ড. দীপু মনির ঘোষণা অনুযায়ী আগামী ১৭ মে’র আগে খুলছে না ঢাবির আবাসিক হলগুলো। আর হলে ওঠার এক মাস আগে শিক্ষার্থীদের সবাইকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দিতে হবে।
মঙ্গলবার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভা শেষে নিজ কার্যালয় সংলগ্ন লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এমন সিদ্ধান্তের কথা জানান উপাচার্য আখতারুজ্জামান।
অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, আগামী ১৭ মের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের বড় (চূড়ান্ত) পরীক্ষা হবে না। ১৭ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের টিকার প্রথম ডোজের কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত হয়েছে। ১৭ মে হলে ওঠার দুই সপ্তাহ পর পরীক্ষা ও স্বাভাবিক শ্রেণির কার্যক্রম নির্ধারণ করা হবে।
১৩ মার্চ আবাসিক হল খোলার এবং পরবর্তীতে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী তা বাতিল হয়েছে। একইসঙ্গে যেসব বিভাগে পরীক্ষা চলমান তা বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। তবে নতুন করে কোন পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে না।
ঢাবি ভিসি আরও বলেন, ঢাবি হলে ওঠার ক্ষেত্রে পূর্বশর্ত হলো টিকা নিতে হবে। এক্ষেত্রে যাদের শারীরিক সমস্যা আছে, চিকিৎসকের প্রেসক্রিপশনের পরিপ্রেক্ষিতে তাদের বিষয়টি বিবেচনা করা হবে।
গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের আবসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে সকল বর্ষের জন্য হল খুলে দেয়ার দাবিতে উপাচার্যের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করেন।
এরই মধ্যে দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে এসে আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়গুলোর হল খোলা ও ২৪ মে থেকে পাঠদান কর্মসূচি শুরুর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
-জেডসি
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার






