ঢামেক থেকে চুরি হওয়া নবজাতক কামরাঙ্গীচরে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড থেকে চুরি হওয়া নবজাতক আব্দুল্লাহকে কামরাঙ্গীরচর থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে একজন নারী বাচ্চাটিকে চুরি করে নিয়ে যান। পরে সিসিটিভি ও তথ্য প্রযুক্তি সহায়তায় কামরাঙ্গীরচর থেকে রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাচ্চাটিকে উদ্ধার করা হয়। নবজাতকটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনে আওতায় আনা হবে বলে জানান তিনি।
তবে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, সে বিষয়টি নিশ্চিত করে কিছু বলেননি হারুন অর রশিদ।
উল্লেখ্য, চুরির ঘটনায় বৃহস্পতিবার (৩১ আগস্ট) বৃহস্পতিবার শিশুটির বাবা হিরণ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা (মামলা নং-০২) দায়ের করেন।
এদিকে, গত ২৬ আগস্ট ঢামেকে রাজধানীর মিরপুর রূপনগরের বাসিন্দা শাহিনা ছেলেসন্তানের জন্ম দেন। পরে ৩১ আগস্ট দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ডে ঘুমন্ত শাহিনার পাশ থেকে চুরি হয় তার তিনদিন বয়সী সন্তান আব্দুল্লাহ।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ











