ঢামেক হাসপাতালে অগ্নিকাণ্ড, হুড়োহুড়িতে রোগীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩২ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। এতে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় এক রোগীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নতুন ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।
এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনেন। ঢামেক সূত্রে জানা গেছে, এ ঘটনায় মারা যাওয়া রোগীর নাম জসিম উদ্দিন (৬১)। তার বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার উত্তর শ্রী নারায়ণকান্দিতে।
জসিম উদ্দিনের ছেলে মফিজ সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাতে নিউমোনিয়া আক্রান্ত বাবাকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডের ৪৭ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল। কিন্তু আগুন লাগলে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বাবাকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামান দুলাভাই। এরপর বাবার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ বলেন, বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়। আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন হাসপাতালের কর্মচারীরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নতুন ভবনে কিডনি বিভাগে এসি বিস্ফোরণ হলে আগুন লেগে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






